
আজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকীর গায়েহলুদ। নিজ নিজ বাসায় আলাদা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কাল শুক্রবার তাঁদের বিয়ে। নাটকে নয়, বাস্তবেই বিয়ে করছেন তাঁরা। কিন্তু এর মাত্র দুই দিন আগে মঙ্গলবার রাতে তিশা নাটকে বিয়ের অভিনয় করলেন। এখানে তাঁর সঙ্গে অভিনয় করেছেন মোশাররফ করিম।
নাটকের ওই দৃশ্যে তিশার পরনে ছিল না লাল বেনারসি শাড়ি। হাতে ছিল না মেহেদি। কারণ, অভিভাবকদের অমতে বিয়ে করেছেন ভালোবাসার মানুষকে।।
নাটকটির নাম মিরাকেল। ডালিয়া রহমানের গল্প অবলম্বনে এটি পরিচালনা করেছেন মাইনুল হাসান। নাটকের শেষ দৃশ্যে কাজি অফিসে তিশা ও মোশাররফ এসে ঢুকলেন। এখানে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
পরিচালক যখন দৃশ্যটির সমাপ্তি টানলেন, তিশা তখন হেসে বললেন, ‘দুই দিন পরই আমার সত্যিকারের বিয়ে। এই নাটকের বিয়ের মধ্য দিয়ে একটা মহড়া হয়ে গেল।।’ দৃশ্যটি ধারণ করা হচ্ছিল হোতাপাড়ার খতিব খামারবাড়িতে মজাই হলো
No comments:
Post a Comment