
অভিনেতা মাহফুজ আহমেদ নাটক পরিচালনা করছেন অনেক দিন হলো। কিন্তু এবার তিনি নাটকে ক্যামেরার পেছনে দাঁড়িয়েছেন। শুধু দাঁড়ানোই নয়, নাটকে চিত্রগ্রাহকের দায়িত্বও পালন করেছেন। আর এ কাজটি করেছেন রূপা নাটকে। হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন নজরুল ইসলাম। আর পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।
জানা গেছে, গত শনিবার শুটিংয়ের সময় পুরো একটি দৃশ্যে ক্যামেরা পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। আর দৃশ্যটি ধারণ করা হয়েছে ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে।
মাহফুজ বললেন, ‘আগে কখনো নাটকে ক্যামেরার পেছনে দাঁড়াইনি। চ্যানেল আইতে এখন নিয়মিত দেখানো হচ্ছে আমার নতুন ধারাবাহিক নাটক চৈতা পাগল। সেখানেও কিন্তু ক্যামেরার পেছনে দাঁড়ানো কিংবা চিত্রগ্রাহক হিসেবে কাজ করার সুযোগ হয়নি।।’
ভবিষ্যতে আবারও ক্যামেরার পেছনে দাঁড়ানোর ব্যাপারে মাহফুজ বললেন, ‘কাজটা অনেক কঠিন, তাই আপাতত সে রকম কোনো ইচ্ছে নেই।’
নাটকটির পরিচালক চয়নিকা চৌধুরী বলেন, ‘নাটকে রূপা চরিত্রে অভিনয় করছেন প্রভা। যিনি চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন, তিনি নাটকের একটি দৃশ্যে প্রভার সঙ্গে অভিনয় করেছেন। বাধ্য হয়েই কাজটি করতে হয়েছিল তাঁকে। আর তখন মাহফুজ চিত্রগ্রাহক হওয়ার আগ্রহ প্রকাশ করেন।’
রূপা নাটকটি এবার ঈদে দেখানো হবে। এই নাটকে আরও অভিনয় করেছেন বাঁধন। তবে এ কাজটার প্রতি কৌতূহল ছিল সব সময়
No comments:
Post a Comment